The ASSEB Class 12 Bengali (MIL) Question Paper 2026 refers to the official Higher Secondary 2nd Year Bengali (Modern Indian Language) examination paper conducted by the Assam State School Education Board (ASSEB) in 2026. This paper is important for HS 2nd Year students preparing for board exams, as it reflects the latest exam pattern, question style, and topic coverage followed in the current syllabus.
2026
BENGALI
(MODERN INDIAN LANGUAGE)
Full Marks: 100
Pass Marks: 30
Time: Three hours
The figures in the margin indicate full marks for the questions
1। অর্থ লেখ : (1×2=2)
(ক) স্বর্ণের অভাব অগাধ
(খ) আকাশ অম্বর বিস্তৃত
2। অতি সংক্ষিপ্ত উত্তর দাও (যে কোনো পাঁচটি) : (1×5=5)
(ক) চৈত্র মাসের কোন দিকটি বেশি আনন্দে পূর্ণ হয়?
(খ) কোন সাহিত্যিক প্রথম জীবনে মহীষুর দেশে ইসমাইল শেঠদের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন?
(গ) কে বাংলা যাত্রাদল নিয়ে উত্তর আসাম ভ্রমণ করেছিলেন?
(ঘ) ভিক্ষার দেওয়া একটি ছোটো কাপ কী হয়ে ফিরেছিল?
(ঙ) শূন্যস্থান পূরণ কর :
“মানুষের মধ্যে যাঁর মানব সম্পদন ____ সকল গুণ।”
(চ) কে গোলকনাথ গোপালাচার্যের নিকট ব্রতী হয়েছিলেন?
(ছ) সাহিত্য সভার সদস্য উমেশচন্দ্র কোন গ্রন্থ সভায় দান করেছিলেন?
(জ) ‘কটু’ শব্দের অর্থ কী?
(ঝ) প্রখ্যাত নাথকবি কোন দেশের বৈষ্ণব ছিলেন?
(ঞ) হীরু দত্তের ছড়ি কোন্ গ্রামের দিকে হেলে মাটিতে পড়েছিল?
(ট) রতি নাপিতের ছেলের বয়স কত?
(ঠ) বাগান থেকে আনা ল্যাংড়া আম সবগুলো কে খেয়েছে?
(ড) বড়োবাবু কোন্ চাল ছাড়া খান না?
(ঢ) ১৯৭৯ সনে রাষ্ট্রীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ কত প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছে?
(ণ) আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা আযোগ কোন্ শিক্ষাকে জীবনের সন্ধিক্ষণ বলে অভিহিত করেছে?
3। সংক্ষেপে লেখো : (2+2=4)
(ক) নন্দীপুরের কোথায় ইস্কুল বসেছে? সেখানে কত টাকা দিয়ে মাস্টার আনা হয়েছিল?
অথবা
পাঁচুর অসংলগ্ন কথার দুটি উদাহরণ দাও।
(খ) “দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম।” — বক্তা কে? ‘পাগলি’ বলে তিনি কাকে সম্বোধন করেছেন?
অথবা
“বিশাল সুন্দর বরপুখুরী অর্থাৎ বড় পুকুর এবং তার পারে তিনটে দেউল।” — এই তিনটি দেউলের পরিচয় দাও।
ASSEB Class 12 Bengali (Mil) Question Paper 2026 By The Treasure Notes
4। টীকা লেখো : (3+3=6)
(ক) বাজ-ভিখারি অথবা গম্ভীরা
(খ) দিখৌ এবং দিচাং অথবা নবগোপাল মিত্র
5। যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : (3×4=12)
(ক) “আপনারা আমাদের প্রাণদান করেছেন, বিনিময়ে আপনাদের কি আর দিতে পারি,” — প্রসঙ্গ উল্লেখ করে উপহারটির পরিচয় দাও।
(খ) “এ শ্মশানের বাড়ি কেমন তা জাননি দাদা।” — বক্তা কে? কাকে, কখন তিনি একথা বলেছিলেন? (1+2=3)
(গ) “এই সংশ্রবে তাহার মনে পড়িয়া গেল তাদেরই গ্রামের মৃত অধর বশির কথাটা,” — অধর বশির কোন কথাটা রতির মনে পড়ে গিয়েছিল?
(ঘ) হিন্দুমেলায় কী কী হতো, লেখো।
(ঙ) “ব্রজ-মাস্টার একথা শুনিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন।” — কোন কথা শুনে ব্রজ-মাস্টার হেসে উঠেছিলেন, লেখো।
(চ) ভয়াহাটির অপরূপ রূপ-মাধুর্যের বর্ণনা দাও।
6। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : (5×3=15)
(ক) কার জন্য মাতৃহৃদয়ে ব্যাকুল স্পন্দন উঠেছে এবং কীভাবে তা ফুটে উঠেছে?
(খ) “বিশ্বসংসার এ-রকম খালি আর কখনো মনে হয়নি আগে।” — একথা মনে হওয়ার কারণ কী?
(গ) “তারাই মানুষ, তারাই দেবতা” বলতে লেখক কাদের কথা বলেছেন? কেন বলেছেন, স্পষ্ট করো। (1+2=3)
7। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও : (4+4=8)
(ক) বর্তমান যুগে মূল্যবোধ শিক্ষা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করার কারণগুলো লিপিবদ্ধ করো।
অথবা
সামাজিক মূল্যবোধ ও নৈতিক মূল্যবোধ কাকে বলে, তা বুঝিয়ে দাও।
(খ) কৈশোরকালের উপযোগী শিক্ষা সম্বন্ধে তোমার মতামত স্পষ্ট করো।
অথবা
আত্মনির্ভরশীলতা, আত্মসম্মানবোধ, কল্পনাশক্তির বিকাশ ইত্যাদি বৈশিষ্ট্যগুলো কখন গড়ে উঠতে দেখা যায়? তোমার পাঠ্য অংশ অবলম্বনে এদের স্বরূপ বিশ্লেষণ করো। (1+3=4)
8। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো : (4+5=9)
(ক) “আমরা একই বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল,
আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা।”
অথবা
“কণ্টক গাড়ি কমলসম পদতল,
মঞ্জীর চীরহি ঝাঁপি।
গাগরি বারি ঢারি করু পীছল,
চলতহি অঙ্গুলি চাপি॥”
(খ) “অভিনয় সাঙ্গ হইয়া গিয়াছে, ফোর্ট উইলিয়মের একটি ইষ্টকও খসে নাই।”
অথবা
“ঐ দুজন যোদ্ধা আবার নতুন করে শক্তি সঞ্চয় করে গেরিলা যুদ্ধ অর্থাৎ অনিয়মিতভাবে হয়রানি যুদ্ধে মেতে উঠল।”
9। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও : (2+5=10)
(ক) “যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল” — প্রসঙ্গ উল্লেখ করে বক্তার মন্তব্যটির কারণ বিশ্লেষণ করো।
অথবা
এক বাবুসা’কে বেল থেকে কুলিকে ঠেলে ফেলে দিতে দেখে কবির মনে যে ভাবনার জন্ম হয়েছিল, তা গুছিয়ে লেখো।
(খ) ‘ভাত’ গল্পে বর্ণিত উজ্জবের চরিত্র বিশ্লেষণ করো।
অথবা
‘ফুলের বিবাহ’ প্রবন্ধে বর্ণিত আখ্যানের আড়ালে বাঙালি ঘরের যে ছবি ফুটে উঠেছে, তা পর্যালোচনা করো।
10। নির্দেশানুসারে উত্তর দাও :
(ক) নিচের যে কোনো চারটি প্রবাদ-প্রবচনের অর্থ লেখো : (1×4=4)
উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে; অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট; অতি লোভে তাঁতি নষ্ট; চোরা না শোনে ধর্মের কাহিনি; খুঁটে পোড়ে গোবর হাসে; টাকা চাই দেবে গৌরী সেন; একে যা মনসা তায় ধুনোর গন্ধ; যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
(খ) নিচের যে কোনো চারটি বাগবিধির অর্থসহ বাক্যরচনা করো : (2×4=8)
খয়ের খাঁ; গৌরচন্দ্রিকা; হাতটান; পুকুরচুরি; শাঁখের করাত;
অমাবস্যার চাঁদ; কলুর বলদ; সুখের পায়রা।
(গ) নিচের যে কোনো তিনটির ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো : (2×3=6)
চালাকচতুর; বেগতিক; সুখদুঃখ; পঞ্চবটী; সিংহাসন; জলচর।
(ঘ) নিচের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো : (1×2=2)
পৃথিবী; রাত্রি; হাতি; কামনা।
11। যে কোনো একটি বিষয়ের উপর রচনা লেখ : (10)
(ক) অসমের বিহু উৎসব
(খ) আই সি টি মহিলার বিকাশ ও ভারত
(গ) পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের গুরুত্ব
(ঘ) ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তিমূলক শিক্ষা
❍❍❍❍
Must Visit: ASSEB Class 12 Bengali (Mil) Notes 2027
%20Question%20Paper%202026.webp)